শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

চাঁদপুরে নিরাপদ খাদ্য আইনে ৮টি মামলা

আরিফ খান, চাঁদপুর / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

চাঁদপুরে নিরাপদ খাদ্য আইনে অপরিচ্ছন্নতা, নিন্ম মানের পণ্য বিক্রয়, বেশী দামে পন্য বিক্রয়,পন্যের মূল্যে ঘষামাঝাসহ নানা কারণে ৮টি নিয়মিত মামলা দায়ের করেছে আদালত।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর এস এম সাইফুদ্দিন, ফুড ইন্সপেক্টর নাছির উদ্দিন, চাঁদপুর মডেল থানার এএসআই জ্ঞানময়সহ পুলিশ সদস্যরা ।

মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলো হলোঃ এলিট চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টার, লঞ্চঘাট এলাকার রিয়াদ স্টোর, সিকদার স্টোর, মাইন স্টোর, মামুন স্টোর, বিআইডব্লিউটিএ ক্যান্টিন, সেলিম হোটেল ও শহরের কালিবাড়ি এলাকার ভূঁইয়া বিগ বাজার।

জেলা স্যানেটারি ইন্সপেক্টর এস এম সাইফুদ্দিন জানান, ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়মের কারনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে এলিট চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টার, লঞ্চঘাট এলাকার রিয়াদ স্টোর, সিকদার স্টোর, মাইন স্টোর, মামুন স্টোর, বিআইডব্লিউটিএ ক্যান্টিন, সেলিম হোটেল কে ৩ ডিসেম্বর ও শহরের কালিবাড়ি এলাকার ভূঁইয়া বিগ বাজার কে ৭ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয় এবং অভিযানে কিছু পণ্য জব্দ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ