শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

চাঁদপুরে নিবন্ধিত জেলেদের মাঝে রিকশাভ্যান বিতরণ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১

চাঁদপুরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত অসহায় জেলেকে বিকল্প আয়বর্ধণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রিকশাভ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সামনে সদর উপজেলার নিবন্ধিত জেলেদের মধ্য থেকে ২০ জন অসহায় জেলেকে এই সহায়তা প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা সাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

এছাড়াও উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যসহ উপকারভোগী জেলেগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনা মোতাবেক, ২০ জন জেলেকেই সরেজমিনে গিয়ে তাদের ঘরবাড়ি যাচাই বাছাই করে বিকল্প আয়বর্ধণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই রিকশাভ্যান বিতরণ করা হয়। 


এই ক্যাটাগরির আরো সংবাদ