শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

চাঁদপুরে দুদিন ব্যাপী হিসাব সহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

আরিফ খান, চাঁদপুর / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার(ইএএলজি) প্রকল্পের আওতায় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র কারিগরী সহযোগিতায় চাঁদপুরের ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ২দিন ব্যাপী ইউপি অপারেশন এন্ড ফিন্যানসিয়াল ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১০ টায় চাঁদপুর সার্কিট হাউজে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর নুরউদ্দিন মামুনের পরিচালনায় প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী,এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর রিয়াজ উদ্দীন সরকার ও হানারচর ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকন।

প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদ আইন ও বিধি বিধান, অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়া, হিসাব ও নথিপত্র সংরক্ষণ, প্রকল্প বাস্তবায়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় সরকার বিভাগের মো.আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ইউনিয়ন পরিষদকে কার্যকর ও শক্তিশালী করার জন্য প্রকল্প নির্বাচন, বরাদ্দ বিভাজন এবং সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে জনঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারী ক্রয় নীতিমালা অনুসারে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ইউনিয়ন পরিষদের সকল নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

প্রশিক্ষণে চাঁদপুর জেলার ২৫টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ