শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

চাঁদপুরে ট্রাকসহ জাটকা জব্দ, আটক ১

এস. কাউসার, চাঁদপুর / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ট্রাক চালকসহ ১ হাজার ৪০ কেজি জাটকা জব্দ করেছে মডেল থানা পুলিশ।

রোববার (৪ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদের নির্দেশে উপ পরিদর্শক সাধন চন্দ্র নাথ সঙ্গিয় সদস্যদের নিয়ে ওয়ারল্যাছ মোড়ে বড় আকারের একটি ট্রাক থামানোর জন্য সিগনাল দেয়। চালক তা না থামিয়ে ঘুরিয়ে চলে যেতে চাইলে পুলিশ ট্রাকটি আটক করে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, জাটকা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওয়ারল্যাছ মোড়ে অভিযান চালিয়ে ট্রাক চালকসহ ১ হাজার ৪০ কেজি জাটকা জব্দ করি।

জাটকা গুলো চাঁদপুর শহরের বহরিয়া এলাকা থেকে একটি অসাদু চক্র রাতের আধারে জাটকাগুলো ট্রাকে করে ঢাকায় পাচার করতে চেয়েছিলো। এ সময় যশোর মনিরামপুর থানার  কামালপুর গ্রামের মোল্লা বাড়ির ট্রাক চালক  (ঢাকা মেট্রো ২৪- ২৭১৭)আব্দুল কুদ্দুস (৩২) কে আটক করেছে। তার বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরাক্ষন আইন ১৯৫০(সংশোধিত ২০১০)এর ৫(১)ধারায় মামলা করা হয়েছে। জব্দকৃত জাটকা গুলো রবিবার সকালে গরিব দুস্থ অসহায়দের মাঝে বিতরন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ