শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

চাঁদপুরে জমকালো আয়োজনে সম্পন্ন হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল এর ফাইনাল ম্যাচ

মাসুম পারভেজ / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

টানটান উত্তেজনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে সম্পন্ন হল চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৫ এর ফাইনাল ম্যাচ।

শনিবর (১৯শে অক্টোবর) চাঁদপুর জেলা স্টেডিয়ামে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয় বহুল কাঙ্খিত ফাইনাল ম্যাচটি। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে চাঁদপুর জেলার ২টি শক্তিশালী দল, ফরিদগঞ্জ উপজেলা বনাম মতলব উত্তর উপজেলার খেলোয়াড়রা। এর আগে নির্ধারিত ফাইনলা ম্যাচটির ধার্য্যকৃত তারিখ টানা বৃষ্টির কারনে পিছিয়ে দিয়ে ১৮ই অক্টোবর শনিবার করা হয়।

মনোমুগ্ধকর ম্যাচটি দেখতে মাঠে উপচে পড়া দর্শক উপস্থিত ছিল। এদিকে নির্ধারিত সময়ে খেলায় কোন গোল হয় নি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শেষ হয় নির্ধারিত সময়ে ৯০ মিনিটের খেলা। খেলায় উভয় পক্ষের খেলোয়াড়রা গোলের সম্ভাবনা তৈরী করেও পায় নি কাঙ্খিত গোলের দেখা।

নির্ধারিত খেলা গোলশূন্য হলে ট্রাইবেকারে গড়ায় ফুটবল ম্যাচটি। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ৪/২ গোলে ফরিদগঞ্জ উপজেলা দলকে হারিয়ে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় মতলব উত্তর উপজেলা।

খেলায় চ্যাম্পিয়ন দল মতলব উত্তর উপজেলা প্রাইজমানি হিসেবে বিশ হাজার টাকার চেক পুরস্কার পায় ও রানার্সআপ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা পনের হাজার টাকার চেক পুরস্কার জিতে।

ফরিদগঞ্জ উপজেলার হয়ে উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, ইয়াসিন হোসেন সজিব। সবাই তাকে পুষ্প বলে ডাকে। উপজেলার পক্ষ হয়ে খেলায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত ছিলেন পুষ্প। তিনি ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চির্কা গ্রামের ছৈয়াল বাড়ির বাসিন্দা। তার বাবার নাম, খোরশেদ ছৈয়াল। মাতার নাম, হোসনেয়ারা বেগম। তিনি পরিবারের বড় সন্তান। পরিবারে ৩ ভাই বোনের মধ্যে তিনি বড় ও তার ছোট দুই বোন। ছোট বেলা থেকেই খেলার প্রতি তার আগ্রহ দেখে বাবা মায়ের প্রত্যক্ষ পরিচালনায় সে প্রতিনিয়ত ফুটবল কে ভালোবেসে ভালো প্লেয়ার হওয়ার চেষ্টা চালিয়ে যান। পুষ্পর ইচ্ছে ভালো খেলে একদিন দেশের মুখ উজ্জ্বল করবেন। ইচ্ছেকে প্রাধান্য দিয়ে পুষ্প যেন ভালো খেলোয়াড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার বাবা মা ও পুষ্পের আত্মীয়স্বজনরা।

এদিকে ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কড়ৈতলী গ্রামের বাসিন্দা আমেরিকান প্রবাসী আলমগীর হোসেনের পরিবারও তাদের পারিবারিক সম্পর্কে নাতি পুষ্পর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ