চাঁদপুরে জনতা ব্যাংক প্রধান শাখা কর্তৃক অসহায় দুস্ত কর্মহীন প্রায় ৭৫ জন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।
শুক্রবার (২৭ আগষ্ট) বিকালে চাঁদপুর দক্ষিন মৈশাদী ইউনিয়ন পাটোয়ারী বাড়িতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড কতৃক সুবিধা বঞ্চিত অসহায় হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন, জনতা ব্যাংক লিমিটেড লোকাল অফিস (ঢাকা)জেনারেল ম্যানেজার মোঃ শহীদুল হক ।
অনুষ্ঠিত এ ত্রান সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান পাটোয়ারী।
এ সময় অন্যান্নর মধ্যে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক কো অপারেটিভ শাখার ব্যাবস্থাপক কে এম ফকরুল ইসলাম, এরিয়া অফিসের সিনিয়র অফিসার মাঈনুদ্দিন সাকিব,ফরিদগঞ্জ শাখার সিনিয়র অফিসার নোমান খান,ও অফিসার মারুফ জাকারিয়া সাইফুল ইসলাম রাসেল প্রমুখ।