শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

চাঁদপুরে কোহিনুর হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় কোহিনুর হত্যা মামলায় ২ আসামি  নাজমা আক্তার নয়ন (৪২) ও রফিককে (দেন্ধা রফিক) মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত।

রোববার বিকালে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হক এ রায় দেন রায়। রায়ের সময় আসামিরা পলাতক ছিলেন।

মামলার বিবরণ থেকে জানাগেছে, হত্যার শিকার কোহিনুর বেগম প্রধান আসামী নাজমা আক্তারের কাছে নগদ ৫লাখ টাকা পাওনা ছিলেন। এই টাকা দীর্ঘদিন না পেয়ে ঘটনার দিন ২০১৫ সালের ২২ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কোহিনুর টাকা চাইতে নাজমার বাড়িতে গেলে সহযোগী রফিককে নিয়ে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

এই ঘটনায় ২৩ আগষ্ট চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে কোহিনুর বেগমের ভাই আবদুল মালেক মোহন। মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়া উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীম ২০১৬ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামীদের অপরাধ স্বীকার, স্বাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালতে এই রায় দেন। রায়ের সময় আসামীরা পলাতক ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ