শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের পদ্মা-মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ মিটার কারেন্টজাল ও একটি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে, যার মুল্য প্রায় ২ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষায় চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে পাতা অবস্থায় ৬ লাখ মিটার অবৈধ কারেন্টজাল ও একটি বেহুন্দী জাল জব্দ করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ