শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

চাঁদপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি আইন বাস্তবায়নে পুলিশের কর্মতৎপরতা

শ্যামল সরকার, চাঁদপুর / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি আইন বাস্তবায়নে জেলা পুলিশের কর্মতৎপরতা পরিলক্ষিত হয়েছে। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকর করতে কাজ করছে চাঁদপুর জেলা পুলিশ বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার।

রোববার (৯মে) রাত ৯টায় শহরের হাকিম প্লাজা, রেলওয়ে হর্কাস মার্কেট, মীর শপিং কমপ্লেক্সেসহ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার এর নির্দেশক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতার মাস্ক নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ স্নিগ্ধা সরকার জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুর শহরের মার্কেট গুলো যাতে রাত ৮টার মধ্যে বন্ধ করে দেয় সেজন্য আজ আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি এবং বন্ধও করে দিচ্ছি। আপনারা জানেন করোনা ভাইরাসের মতো মহামারি যেভাবে মানুষের জীবন যাচ্ছে সেই মহামারি ঠেকাতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের কাজ করছে চাঁদপুর জেলা পুলিশ। আপনারা দেখছেন মার্কেটগুলোক্রেতাদের তুলনায় বিক্রেতাদেরই বেশীর ভাগ মাস্ক নেই। আমরা দোকানদারদের সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক নিশ্চিত করে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদসহ অন্যান্য পুলিশ সদস্যরা ।


এই ক্যাটাগরির আরো সংবাদ