শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

চাঁদপুরে উপ-নির্বাচনে ৫ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

আরিফ খান, চাঁদপুর / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার, গোহাট উত্তর ও শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ এবং মতলব উত্তর উপজেলার জহিরাবাদ, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

চাঁদপুরে উপ নির্বাচনে বিজয়ী ৫ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেনঃ

কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের মনির হোসেন, শাহরাস্তি উপজেলার গোহাট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন, জহিরাবাদ সেলিম মিয়া, সুলতানাবাদ হাবিবা সুলতানা সিফাত। শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান।

শপথ গ্রহণ অনুষ্ঠান স্বঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

জেলা প্রশাসক বলেন, নিবার্চনের ১মাসের মধ্যে গেজেট বের হয়ে আজ শপথ গ্রহণ করলেন চেয়ারম্যানরা। আপনি আজ থেকে একজন স্থানীয় সরকার প্রতিনিধি। মানুষকে ভালবাসার মন্ত্র জানতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। সোনার বাংলা বিনির্মানে আপনারা ভূমিকা রাখবেন। এই আশা করছি।

তিনি আরও বলেন, আপনার চিন্তা করেন কিভাবে এখানে এসেছেন? এই চেয়ারে আসার কি আপনার কথা ছিল। আপনার কাছে মানুষের চাওয়া পাওয়া অনেক। আপনারা এখন নতুন নেতৃত্বে জায়গায় এসেছেন। সরকারের প্রতিনিধিদ্ধ করবেন। আপনাদের সফলতা কামনা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ