শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

চাঁদপুরে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিলো ইজতেমা ময়দান

দীন মোহাম্মদ দিলরাজ / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলীগ জামাতের তিন-দিনব্যাপি চাঁদপুর জেলা ইজতেমা।

১৯ অক্টোবর শনিবার বেলা ১২টা ৩ মিনিটে মোনাজাত শুরু হয়। এসময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের সূরা প্রধান মাওলানা মনির বিন ইউসুফ। আখেরি মোনাজাতে প্রায় ২০ সহস্রাধিক মুসল্লি অংশ নেন।

মোনাজাতে বাংলাদেশ তথা সারা পৃথিবীর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সেই সাথে দ্বীনের পরিবেশ কায়েম করার পাশাপাশি নবী করিম (সাঃ) এর সুন্নতের তরিকা অনুযায়ী চলার তৌফিক কামনা করা হয়। দুনিয়ার সকল মক্তব,মাদ্রাসা,দ্বীনই প্রতিষ্ঠানের হেফাজত এবং সবাইকে খেদমত করার তৌফিক এনায়েত করেন।

বিশ্বের মানুষের হেদায়েতে কাজ করতে তৌফিক কামনা করেন। মুসলমানদের হেফাজতে আল্লাহর সাহায্য কামনা এবং কাফের, মুশরিকদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য কামনা করেন। ২৫ মিনিটের মোনাজাতে মুসল্লিরা আমিন আমিন বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা চাঁদপুর শহরের পুরানবাজার স্টার আলকায়েত জুট মিলের উল্টো দিকে বালুর মাঠে অনুষ্ঠিত হয়। জেলা ইজতেমায় আমেরিকা, অস্ট্রেলিয়া,ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ফ্রান্স,মালয়েশিয়া, শ্রীলংকা,ফিলিস্তিন, সিঙ্গাপুর, মিশর ও মরক্কো থেকে আসা মেহমানরাও অংশগ্রহণ করেন।

তাবলিগ জামাতের চাঁদপুরের মুরুব্বী হযরত মাও. আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার ১৭ অক্টোবর আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। ইজতেমায় ঈমানের ওপর আল্লাহর একত্মবাদ এবং রাসুল পাক (সা.) এর রেসালাত, আখলাক আখেরাতের আলোচনা করা হয়।

তিনি আরো জানান,ইজতেমায় আসা মুসল্লিদের মাধ্যমে প্রায় ২০টির অধিক জামাত তৈরি হয়েছে। তারা দ্বীনের দাওয়াতে দেশের বিভিন্ন এলাকা সফর করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ