চাঁদপুরে আনসার ও ভিডিপি মহাপরিচালক কতৃক ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চাঁদপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে প্রথমবারের মতো বাহিনীর ভাতাভোগী দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা কমান্ড্যান্ট শাহজালাল ছোয়াদ উপস্থিত থেকে আনসার ও ভিডিপি বাহিনীর ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডারদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এই আয়োজনের মাধ্যমে বাহিনীর সদস্যদের উৎসাহিত করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।