শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

চাঁদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আরিফ খান, চাঁদপুর / ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনু্ষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহানাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ, এনএসআই চাঁদপর এর উপ-পরিচালক কাউসার জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, রামপুরের ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, চান্দ্রা ইউপির চেয়ারম্যান খান জাহান আলী কালু, হানারচর ইউপির চেয়ারম্যান অাব্দুস ছাত্তার রাঢ়ী প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহানাজ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কেবলমাত্র প্রশাসনের দায়িত্ব তা কিন্তু নয়। যে কোনো এলাকার আইনশৃঙ্খলা রক্ষা সকলের দায়িত্ব। আমাদের সম্মিলিত প্রয়াস থাকতে হবে। আমদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমি অল্পকিছু দিন হলো এখানে যোগদান করেছি। এরই মধ্যে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নতুন যোগ দিলেন। চাঁদপুর সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে আমরা নতুন উদ্যোমে নতুনভাবে কাজ করতে চাই। মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে সহ যে কোনো অপরাধকে আমরা কঠোর হাতে দমন করবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ