শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-২ উদ্যোগে অসহায়দের মাঝে হেলথ কার্ড বিতরন

নিজস্ব প্রতিবেদক / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১

চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার শাখা-২ এর উদ্যোগে গতকাল শনিবার দুপুরে গরীব অসহায়দের মাঝে হেলথ কার্ড বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন, বিশিষ্ট নারী মুক্তিযুদ্ধা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সৈয়দ আবদুল নাসের চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবিকা চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদা খানম, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর তাসলিমা জাহান মুক্তা, বিডিকারেন্ট নিউজ এর সম্পাদক ডাক্তার শেখ মহসিন, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডাক্তার মুনতাসির কালাম নাবিল, ডাক্তার রোকসানা আসমীর সামিয়া, পদ্মা ব্যাংক লিমিটেডের ম্যানেজার রৌশনারা আক্তার লাকী। হেলথ কার্ড প্রজেক্ট এর চেয়ারম্যান, সফিউল্লাহ হায়দারের পরিচালনায় কোরআন তেলোয়াত করেন মোঃ রিপন।

কোন বিবরণ উপলভ্য নেই।অনুষ্ঠানের আগে সকল অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মকর্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী বলেন, এ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন এর এ ধরনের উদোগ প্রসংশার দাবিদার। তিনি ছোট থেকেই রক্ত দান করে মানুষের খেদমত করে আসছেন আমি যখন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসক তাকে তখন থেকেই দেখেছি মানুষের সেবা করতে। রোকনুজ্জামান রোকন এর মত সবাই যদি এধরনের সেবায় এগিয়ে আসি তাহলে গরীব মানুষ তাদের প্রকৃত সেবা পাবে। রোকনুজ্জামান রোকন বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানের সাথে ৩০ বছর আগে থেকেই জড়িত যার সাক্ষী আমি নিজে। আমি দোয়া করি সে যেন মানুষের কল্যানে কাজ করে নিজে আরো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন।

ডাক্তার বদরুন নাহার আরো বলেন, আমি তার সব ভালো কাজের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনারা শত শত রোগীকে আমি দেখেই বুঝতে পারি আজকের অনুষ্ঠান কত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার কন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপির জন্য দোয়া করবেন তারা যেন সব সময় মানুষের খেদমত করতে পারেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ