শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু শিবির অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চক্ষু সেবা দিচ্ছেন চিকিৎসক।

চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে রোগীদের মাস্ক নিশ্চিত করে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৩ জানুয়ারী) সকাল ৯টায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও চাঁদপুরজমিন কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন।

চক্ষু চিকিৎসা শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞ প্রায় ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৬৫ জন রোগীকে অপরেশনের জন্য ব্যবস্থা করা হয়। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ পর্যন্ত ঢাকা থেকে এসে বিশেষজ্ঞ গাইনী, মেডিসিন, শিশু ও যৌন রোগ, মানসিক, সার্জারী, হ্নদরোগসহ বিভিন্ন রোগের প্রায় শতাধিক চিকিৎসক ও চাঁদপুরের নামিদামি চিকিৎসকদের দিয়ে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। এতে করে প্রায় লক্ষাধিক রোগী গত ৫ বছরে চিকিৎসা নিয়েছেন (বিনা ফিতে)।
হাসপাতালের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন জানান, যদি আমার এ ফ্রি চিকিৎসা ও ঔষধ ফি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বা চাঁদপুরের বিত্তবান বা চিত্তবানরা এগিয়ে আসেন তবে অসহায় ও গরিব রোগীরা বেশি করে সেবা পাবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ