শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ঘরোয়া উপায়েই হলুদ দাঁত হবে ধবধবে সাদা!

লাইফস্টাইল ডেস্ক / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

ঝকঝকে মুক্তার মতো দাঁত কার না পছন্দের! ধবধবে সাদা দাঁত আপনার হাসিকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। কিন্তু আমাদের কিছু অস্বাস্থ্যকর অভ্যাস, দাঁতের অযত্ন এবং কেমিক্যালযুক্ত পণ্যের ব্যবহারের কারণে দাঁত হলুদ হয়ে যায়। অনেক রকম ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করে, বিভিন্ন রকমের টুথ পেস্ট ও ব্রাশ ব্যবহার করেও শেষে কোনও লাভ হয় না। 

তবে হলুদ দাঁত সাদা করার জন্য বেশ কয়েকটি সমাধান রয়েছে, কিন্তু সেগুলো আপনার দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। তবে চিন্তা করার কিছু নেই, আপনিও যদি হলুদ দাঁতের সমস্যায় পড়ে থাকেন, তাহলে ঘরে তৈরি আয়ুর্বেদিক পাউডার ব্যবহার করতে পারেন। দাঁতের রঙ সাদা করতে এবং দাঁতকে ভেতর থেকে স্বাস্থ্যকর করে তুলতে আয়ুর্বেদিক পাউডার দুর্দান্ত কার্যকর।

আসুন জেনে নেওয়া যাক, ঝকঝকে দাঁত পেতে বাড়িতেই কীভাবে আয়ুর্বেদিক পাউডার তৈরি করবেন।

  • তৈরির উপকরণ 

ঘরোয়া পদ্ধতিতে আয়ুর্বেদিক পাউডার তৈরি করতে প্রয়োজন- এক চামচ রক সল্ট, এক চামচ লবঙ্গ পাউডার, এক চামচ দারুচিনি পাউডার, এক চামচ যষ্টিমধু, শুকনো নিম পাতা এবং শুকনো পুদিনা পাতা।

  • পাউডার তৈরির পদ্ধতি

আয়ুর্বেদিক পাউডার তৈরি করা খুবই সহজ। উপরে তালিকাভুক্ত সমস্ত উপাদানগুলোকে একসঙ্গে মিহি করে পিষে নিন, ব্যস তৈরি হয়ে যাবে এই পাউডার! নিয়মিত ব্যবহারের জন্য এই পাউডার একটি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করে রাখা যেতে পারে, তাহলে জিনিসটা ভালো থাকবে।

  • কীভাবে ব্যবহার করবেন? 

হাতের তালুতে এক চামচ পাউডার নিন, এবার আপনার ব্রাশে পাউডারটি লাগিয়ে দাঁত পরিষ্কার করুন। ভালোভাবে মাজা হয়ে গেলে পানি দিয়ে কুলকুচি করে মুখ ধুয়ে নিন। টানা এক সপ্তাহ এটা করলে দাঁতের রঙের অনেকটা পরিবর্তন হতে পারে। রক সল্ট দাঁতের রঙ সাদা করতে পারে। অপরদিকে, যষ্টিমধু এবং নিম পাতা মাড়ির স্বাস্থ্য উন্নত করতে সহায়ক। তাছাড়া, এই আয়ুর্বেদিক পাউডারটি সেনসিটিভ দাঁতের জন্যও অনেক উপকারি। এতে উপস্থিত দারুচিনি এবং লবঙ্গ desensitising agent হিসেবে কাজ করে। (সূত্র: বোল্ডস্কাই)


এই ক্যাটাগরির আরো সংবাদ