শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

গুলশানে ভয়াবহ দুর্ঘটনার শিকার চার অভিনয়শিল্পী

নিউজ ডেস্ক / ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

রাজধানীর গুলশান অ্যাভিনিউতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এ প্রজন্মের চার অভিনয়শিল্পী। তারা হলেন- শরিফুল রাজ, খায়রুল বাসার, নাজিফা তুষি ও জুনায়েদ বোগদাদী। সম্প্রতি আলোচনায় আসা ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এই দুর্ঘটনার কবলে পড়েন তারা। অল্পের জন্য প্রাণে বাঁচলেও আহতদের মধ্যে দুজনকে আইসিউতে নেয়া হয়েছে। তাদের গাড়িচালকও গুরুতর চোট পেয়েছেন। আজ ভোররাতের সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়- গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। যার ফলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেকফেইলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

এদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে এসে ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নম্বরের গাড়িটি জব্দ করে। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, কয়েক দিন আগেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় তাদের অভিনীত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই সিনেমায় কয়েকজন বন্ধুর সুন্দর সম্পর্ক এবং ঘুরতে গিয়ে করুণ পরিণতির গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা লাভ করেছে।

মালোচকদের ভূয়সী প্রশংসা লাভ করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ