শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

গরমে ওজন নিয়ন্ত্রণে রাখবে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক / ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

এখন গ্রীষ্মকাল। সামনের দিনগুলোতে গরম আরও বাড়বে। এ সময় সুস্থ থাকতে হলে পরিহার করতে হবে তৈলাক্ত, ভাজাপোড়া, মসলাযুক্ত খাবার। শুধু সুস্থতা নয়, বরং ওজন নিয়ন্ত্রণে রাখতেও বেশি করে ঠান্ডা জাতীয় ও আরামদায়ক খাবার গ্রহণ করতে হবে। এনডিটিভির এক প্রতিবেদনে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখার ছয়টি খাবারের কথা বলা হয়েছে।

  • শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ছয়টি খাবার-

 

ডাবের পানি

ডাবের পানির উপকারিতা ও পুষ্টিগুণ - I-Newz | DailyHunt

গরমে ডাবের পানির কোনো বিকল্প নেই। এটি ইলেকট্রোলাইটে ভরপুর, যা শরীর আর্দ্র রাখার পাশাপাশি শক্তিও জোগায়। আবার অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস এই ডাবের পানি।

শশা

কেন খাবেন শশা? জেনে নিন ১৭টি উপকারিতা

গরমকালের বেশ জনপ্রিয় খাবার শশা। সালাদ, জুস, পানীয়, রায়তা তৈরিতে এটি ব্যবহার করতে পারেন। শশার ৯৫ শতাংশ শুধু পানি। ১০০ গ্রাম শশায় মাত্র ৬ ক্যালোরি রয়েছে। ডায়েটকারীদের জন্য এটি চমৎকার খাবার।

দই

বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর দই, যা হজম প্রক্রিয়ার উন্নতি ঘটাতে সহায়ক। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সহায়তা করে।

তরমুজ

মিষ্টি এবং সুস্বাদু এই ফলের পুরোটাই পানি ও পুষ্টিতে ভরপুর। মিষ্টিজাতীয় কিছু খেতে চাইলে তরমুজ খেতে পারেন। এটি আপনাকে চিনি খাওয়া থেকে বিরত রাখবে ও গরমে শরীরে প্রশান্তি নিয়ে আসবে।

পুদিনা

গরম প্রতিরোধক দৈনন্দিন খাবার তৈরিতে পুদিনা ব্যবহার হয়। এটি শরীর সতেজ রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় ও শীতল নিশ্বাসে সহায়তা করে।

বসিল বীজ

ডেজার্টস বা পানীয় তৈরিতে এই উপাদান ব্যবহৃত হয়। এর স্বাস্থ্য উপকারিতা অনেক। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বীজ ডায়াবেটিস ও ত্বকের জন্য উপকারী।


এই ক্যাটাগরির আরো সংবাদ