শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা: মির্জা ফখরুল

দর্পণ ডেস্ক / ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘গণতন্ত্র মঞ্চের গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, “পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে নস্যাৎ করতে চায়, তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে। ছিনতাই ও মবোক্রেসি ভয়ঙ্কর রূপে বৃদ্ধি পাচ্ছে।”

তিনি আরও বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। সংস্কার ও প্রস্তাব দিতে একমাত্র বিএনপিই এগিয়ে এসেছে। তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন। এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।”

বিএনপি মহাসচিব বলেন, “আমাদের সামনে সুযোগ এসেছে, যা হারালে দেশ বহু বছর পিছিয়ে যাবে। প্রতিবার ছাত্র-যুবকরা প্রাণ দিয়েছে, আন্দোলন করেছে। তাই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে তারা দেশকে ভালোবাসে এবং ফ্যাসিবাদমুক্ত করেছে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সরকারের সব স্তরের যারা আছেন, তারা সকল দলের কাছে গ্রহণযোগ্য একটি সমঝোতা করবেন যাতে কেউ ফ্যাসিবাদের কাছে দেশ ছেড়ে না দেয়।”

ফখরুল আরও বলেন, “বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার সামর্থ্য বা ইচ্ছা বিএনপির নেই। জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতেই আমরা কাজ করছি। কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। ৭১-এর স্বাধীনতার মর্ম মনে রেখে গণতন্ত্রের পথে এগোতে হবে।”

এ আলোচনা সভায় দেশের গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা ও উত্তরণের জন্য সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ