শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

গণটিকা কার্যক্রম আরো দুই দিনব্যাপী চলমান থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো) ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “টিকা গ্রহনে দেশের মানুষের বিপুল চাহিদার কথা বিবেচনা করে গণটিকা কার্যক্রম আরো দুই দিন বৃদ্ধি করা হলো। এর মধ্যে ১ম, ২য় ও বুস্টার ডোজ দেবার কার্যক্রমও চলমান থাকবে।”

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের একটি অনুষ্ঠান থেকে অনলাইন জুম প্লাটফর্মে অংশ নিয়ে এক অনির্ধারিত প্রেস ব্রিফিং তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “একদিনে এক কোটি টিকা দেয়া বিশ্বে একমাত্র দেশ সম্ভবত বাংলাদেশ। এর আগেও ৮০ লক্ষ ডোজ টিকা একদিনে আমরা দিতে সক্ষম হয়েছি। আজ (২৬ ফেব্রুয়ারী) যেভাবে দেশের সকল টিকা কেন্দ্রে মানুষের ঢল নেমেছে তা দেখে আমরা অভিভূত। আশা করা যায় আজ টিকা গ্রহনের সংখ্যা এক কোটি ডোজ ছাড়িয়ে যাবে।”

তিনি বলেন, টিকা গ্রহনে দেশের মানুষ এগিয়ে এসেছে বলেই বাংলাদেশ বিশ্বের ২০০ টি দেশের মধ্যে ১০ম অবস্থানে উঠে এসেছে। টিকায় দেশ সফল হয়েছে বলেই বাংলাদেশের জিডিপি এখন ৬ প্লাস হয়েছে, যেখানে অনেক দেশই মাইনাসে চলে গেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১ কোটি ১ম ডোজ টিকা দেয়া হয়েছে এবং আজ এক কোটি হলে মোট ১২ কোটি ১ম ডোজ ভ্যাক্সিন দেয়া সম্পন্ন হয়ে যাবে। এতে আমাদের লক্ষ্যমাত্রার ৯৫ ভাগ সম্পন্ন হবে। দেশে একদিনে এক কোটি ডোজ ভ্যাক্সিন দেয়াটা একটি বড় অর্জন এবং এই কাজে যে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী মাঠে কাজ করেছেন তাদেরকেসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর আহমেদুল কবীর সহ অন্যান্য কর্মকর্তারা এসময় ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্ত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ