শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

গজরা ইউনিয়নে গণটিকা কার্যক্রমে সন্তষ্ট জনগণ

মো: কামরুজ্জামান হারুন, মতলব (উ:) চাঁদপুর / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে গণটিকা কার্যক্রমে সন্তষ্ট প্রকাশ করেছেন সেবাগ্রহিতারা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ দর্জির সার্বিক তত্ত্বাবধানে ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যাক্তিবর্গ সকাল থেকে গণটিকা কার্যক্রম সফল করার জন্য তদারকি করেন। শনিবার ৬০০ ব্যাক্তি টিকা গ্রহণ করে।


গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, ইউপি সচিব মহিউদ্দিন সোহেল।


মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান বলেন, সারাদেশের ৭ আগস্ট গণটিকা কার্যক্রম সফল করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। এরই আলোকে দলের সকল পর্যায়ের নেতাকর্মী টিকা গ্রহণ করেছেন। পাশাপাশি সবাইকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে প্রচারণাসহ সহযোগীতা করেছেন।


গজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ দজি বলেন, গজরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে গণটিকা কেন্দ্র স্থাপন করা হয়। পরিষদের সদস্যদের দায়িত্ব দেওয়া হয় তালিকা করার জন্য। ইউপি সদস্যের করা তালিকা অনুযায়ী টিকা দেওয়া হয়েছে। চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ দজি জানান, গণটিকা কর্মসূচির বিষয়ে একাধিকবার ভার্চুয়াল মিটিং করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ