শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ক্র্যাবের নতুন সভাপতি মিজান মালিক সম্পাদক আলাউদ্দিন আরিফ

দর্পণ ডেস্ক / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
মিজান মালিক ও আলাউদ্দিন আরিফ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২১ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজান মালিক ও আলাউদ্দিন আরিফ।

শনিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র‍্যাব) ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩টি পদের মধ্যে ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনার পারভেজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে দৈনিক যুগান্তরের মিজান মালিক পেয়েছেন ১৫৯ ভোট পেয়ে জয়লাভ করেন। একই পদে অপর প্রার্থী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১০৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আরিফ ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১০৯ ভোট।

সহ-সভাপতি পদে নিত্য গোপাল তুতু ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী মুহা. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১২০ ভোট। যুগ্ম সম্পাদক পদে হাসান-উজ-জামান ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ রানা ১০৫ ভোট। অর্থ সম্পাদক পদে মো. এমদাদুল হক খান ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হরলাল রায় সাগর পেয়েছেন ৯৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার আরিফ ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী দিপন দেওয়ান পেয়েছেন ৯৬ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র মিজান ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী খন্দকার হানিফ রাজা পেয়েছেন ৭২ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জাহাঙ্গীর হোসেন বাবু পেয়েছেন ৮৩ ভোট।

দফতর সম্পাদক পদে এস. এম. ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে রুদ্র রাসেল এবং কল্যাণ সম্পাদক পদে নাহিদ তন্ময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য’র তিনটি পদে প্রার্থী ছিলেন ৩ জন। ১৫৯ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন গোলাম সাত্তার রনি, ১৪৩ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হয়েছেন এস. এম মিন্টু হোসেন এবং ১১২ ভোট পেয়ে কাজী জামশেদ নাজিম তৃতীয় সদস্য হয়েছেন।

মোট ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০টি ভোট পড়েছে। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ খান। অপর দুই সদস্য হলেন দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক আহমদ আতিক।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ