শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কোভিডের মধ্যেই ডেঙ্গুর হানা, ১১ দিনে হাসপাতালে ১৮৫ রোগী

নিউজ ডেস্ক / ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

করোনাভাইরাসের (কোভিড-১৯) ডেল্টা ভ্যারিয়েন্টের (ধরন) থাবায় বিপর্যস্ত বাংলাদেশ। মৃত্যুর মিছিল আর শনাক্তে নতুন নতুন রেকর্ড হচ্ছে। এমন ভয়াহতার মাছে হানা দিল ডেঙ্গু। রাজধানীসহ সারাদেশে এর প্রকোপ বাড়ছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ১১ দিনে সারা দেশে ১৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। এর মধ্যে গত ৩০ জুন একদিনেই ভর্তি হন ৮১ জন।
এ বছর শনাক্ত হওয়া ৩৯১ জনের মধ্যে শুধু জুনেই ডেঙ্গু শনাক্ত হয় ২৭১ জনের, যা চলতি বছরে মোট শনাক্তের ৬৯ শতাংশ। গত বছরের জুন মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ২০ জনের। সে হিসাবে এ বছরের জুন মাসে রোগী বেড়েছে সাড়ে ১৩ গুণ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে দ্রুত রোগীর সংখ্যা বাড়তে থাকলে কোভিডের সঙ্গে ডেঙ্গু পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

স্বাস্থ্য অধিদফতরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মুখপাত্র অধ্যাপক মো. নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কিছুদিন ধরে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। তাই আমাদের সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন স্বচ্ছ পানি না জমে থাকে। সেটি নিশ্চিত করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ