শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

কী ভাবে সাইকেল চালালে সহজে কমবে মেদ?

লাইফস্টাইল ডেস্ক / ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
Professional ofroad cyclist

অতিরিক্ত ওজন শরীরে একাধিক সমস্যা ডেকে আনতে পারে। তাই অনেকেই চেষ্টা করেন অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে। কিন্তু ওজন কমানোর কথা মাথায় এলে অনেকেই অনেক রকম কঠিন পরিশ্রমের কথা ভাবেন। অথচ বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, সাইকেল চালানোর মতো নিত্যদিনের কাজেও ঝরতে পারে অতিরিক্ত মেদ। শুধু প্রয়োজন সঠিক পদ্ধতির। সঠিক ভাবে মেনে চললে পাঁচটি সহজ কৌশলেই সাইকেল চালানোয় মিলতে পারে অভাবনীয় সুফল।

১। প্রস্তুতি: যে কোনও ধরনের শরীরচর্চা শুরুর আগে হাল্কা কিছু ব্যায়াম করে নিতে হয়। সাইকেল চালানোও তার ব্যতিক্রম নয়। সুফল পেতে সাইকেল চালানো শুরু করার মিনিট পনেরো আগে হালকা একটু হাঁটাহাঁটি করে নিন। এতে পেশির জড়তা দূর হবে, ঝরঝরে লাগবে শরীর। পাশাপাশি সাইকেল চালানোর সময় পরতে হবে খোলামেলা পোশাক। এর ফলে ঘাম নিঃসরণ সহজ হয়।

২। সমতলে শুরু: শুরুতেই চড়াই নয়, প্রাথমিক ভাবে সাইকেল চালানো শুরু হোক সমতলেই। প্রথমে কিছুক্ষণ এ ভাবে চালিয়ে ধীরে ধীরে চড়াইতে উঠতে পারেন, এতে শরীরের উপর আকস্মিক ধকল পড়ে না।

৩। সময় বনাম দূরত্ব: সুফল পেতে নিয়নিত দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট দূরত্ব সাইকেল চালানোর অভ্যাস করা উচিত। তবে যাদের সাইকেল চালানোর অভ্যাস নেই তাদের ক্ষেত্রে প্রথমে কম দূরত্ব ও কম সময় ধরে শুরু করা উচিত। বিশেষত যাদের স্থূলতার সমস্যা রয়েছে তাদের প্রথমেই সময় না মেপে কতটা দূরত্ব যাওয়া যেতে পারে তার উপর মনোযোগ দেওয়া বাঞ্ছনীয়।

৪। সাইকেলের গতি: সাইকেল চালানোর সময় একটি নির্দিষ্ট গতি বজায় রাখা আবশ্যিক। প্রথমে মধ্যম গতিতে শুরু করে ক্রমশ দ্রুত গতির দিকে যেতে হবে। এতে যেমন দীর্ঘ সময় ধরে সম্ভব হবে সাইকেল চালানো তেমনই বাড়বে কার্যকারিতা। একটানা দ্রুত গতিতে সাইকেল না চালিয়ে কিছুটা দ্রুত গতিতে চালিয়ে আবার কিছুটা বিশ্রাম দিতে হবে শরীরকে। তেমনই বাড়বে কার্যকারিতা।

৫। সঠিক খাদ্যাভ্যাস: সাইকেল চালানোর পর, তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে পরিশ্রম অনুসারে কার্বোহাইড্রেট ও প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা বাঞ্ছনীয়। পাশাপাশি সাইকেল চালানোর সময় শরীরে পানি ও খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: আনন্দবাজার অনলাইন


এই ক্যাটাগরির আরো সংবাদ