শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

কানের সমস্যা অবহেলায় নিজের ক্ষতি করছেন না তো?

লাইফস্টাইল ডেস্ক / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

কানের সমস্যায় অনেক সময় আমরা গুরুত্ব দেই না। কিন্তু এর পরিণতি হতে পারে বিপজ্জনক, যার প্রভাব পড়তে পারে মস্তিষ্কেও। করোনাভাইরাসের চলমান মহামারিতে বাড়িতে বন্দী হয়ে প্রত্যেকেই আরও বেশি করে আঁকড়ে ধরছেন মোবাইল কিংবা ল্যাপটপ। মানসিক অবসাদ কাটাতে অনলাইন চ্যাট, গেমস বা ওয়েব সিরিজ়ের মধ্যে নিজেদের অবসর খুঁজে পেতে চাইছেন। বেশিরভাগ সময়ই হয়তো কানে থাকছে ইয়ারফোন বা হেডফোন।

ভার্চুয়াল বৈঠক, ওয়েবিনারের ফলে কানে অতিরিক্ত চাপ পড়ছে। ছোটদের ক্ষেত্রে অনলাইন ক্লাসও বড় রকমের ক্ষতি করছে বলে জানিয়েছেন ভারতের মেডিসিনের চিকিৎসক অরিন্দম বিশ্বাস।

করোনা আতঙ্কে অনেকেই চিকিৎসকের কাছে যেতে ভয় পাচ্ছেন। এই অবহেলার কারণেও কানের সমস্যা আরও বাড়ছে। কানে ছত্রাকের সংক্রমণ বর্ষার ম্যৌসুমে একটু বাড়তে পারে। এ ছাড়া এখন হেডফোনের ব্যবহারও বেড়েছে, তাই কোনো ছোটখাটো সমস্যা মনে হলেও চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে নাক-কান-গলা বিশেষজ্ঞ সুচির মৈত্র।

এই বিশেষজ্ঞ বলেন, ‘ঠান্ডা লাগলে নাকের সর্দিটা কানের দিকে চলে গিয়ে সংক্রমণ ঘটায়। বয়স্ক থেকে শিশু সকলেরই কানের সংক্রমণ হতে পারে। আবার কানের সাথে মস্তিষ্কের সরাসরি সংযোগ রয়েছে। এছাড়া সাইনাসের সমস্যা, অ্যালার্জি, মিউকাস জমে যাওয়া, এগুলো থেকেও কানে সংক্রমণ হতে পারে। সংক্রমণ হতে পারে হেডফোন থেকেও।‘

সুচির মৈত্র আরও বলেন, ‘কানের সমস্যা হলে অনেকে বাড দিয়ে খোঁচাখুঁচি করেন, যা অত্যন্ত ক্ষতিকারক। কোনো সংক্রমণ থাকলে ইয়ারড্রাম পারফোরেশন অর্থাৎ কানের পর্দা ফেটে ফুটো হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে শ্রবণশক্তি হারাতে হতে পারে। কানের সমস্যা থেকে জটিলতা বেড়ে মস্তিষ্কে প্রভাব পড়তে পারে। তাই কানে কিছু অস্বস্তি হচ্ছে মনে হলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ