বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাঁচ দফা দাবির কর্মসূচির সময় পরিবর্তন করেছে।
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর o বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বরের জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচি সকালের পরিবর্তে বিকেলে পালিত হবে।
জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানানো হয়, বিকালে কর্মসূচি পালনের ফলে বিসিএস পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।
এর আগে ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষভাবে জানানো হয়েছে যে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকাল বেলায় কোনো ধরনের বিক্ষোভ করা যাবে না।