শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

করোনা টিকা নেওয়ার পর করণীয়

হেলথ ডেস্ক / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পৃথিবীর বহু দেশে  করোনা টিকা দেয়া শুরু হয়েছে। বাংলাদেশেও গত ২৭ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

তবে টিকা নিতে ভয় পাচ্ছেন।  মনে করছেন টিকা নিলে কোনো ধরনের পাশ্ব প্রতিক্রিয়া হতে পারে। এছাড়া শরীরিকভাবে কোনো ধরনের অসুস্থতা বোধ করতে পারেন।

কিন্তু টিকা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। টিকা নিলে অনেকের সামান্য সমস্যা হতে পারে। ব্যথা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রেই হবে বিষয়টি এমন নয়। এসব সমস্যা কয়েক দিন থাকতে পারে।

টিকা পাওয়ার জন্য প্রথমেই অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য ‘সুরক্ষা’ নামে স্মার্টফোনের জন্য অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করেছে সরকার।

আসুন জেনে নিই টিকা নেয়ার পর করণীয়-

  • অনেকে মনে করছেন টিকা নেওয়ার পর হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন। এ ধরনের চিন্তা করবেন না। করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সবার ক্ষেত্রে হবে বিষয়টি এমন নয়।  আর কারও সামান্য সমস্যা হলেও ২ থেকে ৩ দিনের মধ্যে ভালো হয়ে যায়।
  • টিকা নেওয়ার ব্যথা বেশি হলে কাপড় গরম করে ছ্যাঁকা নিতে পারেন। এতে আরাম বোধ করবেন।  এই ব্যথা দুই থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে যায়।  এছাড়া প্যারাসিটামল ও খেতে পারেন।
  • টিকা নেয়ার পর চাহিদা মাফিক পানি পান করুন। এছাড়া পানি জাতীয় খাবার খান।
  • ভ্যাকসিন নিলেও সবাইকে মাস্ক পরা, হাতসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
  • আপাতত গর্ভবতী মা ও ১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না।

ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোনো দুশ্চিন্তা না করে, করোনা সংক্রমণ থেকে সুরক্ষা পেতে টিকা নেওয়া উচিত।

লেখক: ডা. ফাহিম আহমেদ রুপম, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট (সিটি স্কিন সেন্টার, শান্তিনগর, ঢাকা)।


এই ক্যাটাগরির আরো সংবাদ