শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

করোনার নতুন ধরন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ নতুন ধরনের ভাইরাসটি ইতালি ও অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে।

এছাড়া আইসল্যান্ড, ডেনমার্ক ও নেদারল্যান্ডসে নতুন প্রজাতির করোনার সন্ধান পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন প্রজাতি কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা দেশটিতে করোনাভাইরাসের একটি নতুন রূপ শনাক্তের কথা ঘোষণা করে এ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন।

এদিকে সোমবার ডয়েচে ভেলে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের আরেকটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে সন্ধান পাওয়া নতুন প্রজাতির করোনাভাইরাসের সঙ্গে মিল নেই।

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে যাওয়া দুইজনের দেহে ওই ভাইরাস শনাক্ত হয়েছে। তারা দুইজনই হোটেলে কোয়ারেন্টিনে আছেন।

অপরদিকে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে নতুন যে প্রজাতির সন্ধান পাওয়া গেছে ওই ইতালীয় নাগরিকের শরীরেও সেই একই প্রজাতির করোনাভাইরাস পাওয়া গেছে।

একের পর এক নতুন প্রজাতির করোনাভাইরাস পাওয়ায় বিশ্বজুড়ে আতঙ্ক শুরু হয়েছে। করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক একটি ধরন শনাক্ত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।  এসব দেশগুলোর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও এশীয় দেশগুলো।

এছাড়া বাংলাদেশ, যুক্তরাজ্যসহ বিশ্বের বেশকিছু দেশের ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে ওমান। 

এর আগে রোববার যুক্তরাষ্ট্র থেকে সবধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে তুরস্ক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইটে এ কথা জানিয়েছে। পাশাপাশি ডেনমার্ক, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার ফ্লাইট স্থগিত করেছে আঙ্কারা। এদিন সৌদি আরবও যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সব ফ্লাইট সাতদিনের জন্য স্থগিত দিয়েছে।

সোমবার গ্রেট ব্রিটেন থেকে সবধরনের ফ্লাইট স্থগিত করেছে রাশিয়া। দেশটির ইমারজেন্সি টাস্ক ফোর্স বিষয়টি নিশ্চিত করেছে। কুয়েত, ইরান, জর্ডান, ইসরাইল ও মরোক্কো যুক্তরাজ্যের সঙ্গে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করে দেয়।

ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করে দিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, আর্জেন্টিনা, চিলি, বেলজিয়াম, কলোম্বিয়া, ক্রোয়েশিয়া, এল সাভাদোর, এস্তোনিয়া, লাটভিয়ার কর্তৃপক্ষ যুক্তরাজ্যের সঙ্গে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করে দিয়েছে।

এ তালিকায় অন্যদেশগুলোর মধ্যে রয়েছে, সুইজারল্যান্ড, স্পেন, রোমানিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, জার্মানি, ফ্রান্স, ফিনল্যান্ড ও কানাডা।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে সবধরনের ফ্লাইট ৩১ ডিসেম্বর থেকে স্থগিত করেছে ভারত। এ তালিকায় যোগ হয়েছে জাপান ও হংকং।

অস্ট্রিয়া সরকারও যুক্তরাজ্য থেকে ফ্লাইট নিষিদ্ধ করার পরিকল্পনা করছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সুইডেন জানিয়েছে, যুক্তরাজ্য থেকে তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ