শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

করোনাকালে চাঁদপুরবাসীর চিকিৎসা সহায়তায় “কুইক সার্ভিস” চালু

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

করোনাকালীন দুর্যোগে চাঁদপুরবাসীর চিকিৎসা সহায়তায় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে অক্সিজেন সেবা কুইক সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৬ আগস্ট) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, চাঁদপুরে করোনা পরিস্থিতি ভালো নয়। আমাদের অসচেতনতার কারণে এটি হয়েছে। এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন করোনা রোগীদের সেবায় এগিয়ে এসেছে। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, চাঁদপুরবাসীর সেবায় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের কুইক সার্ভিস নামের এ উদ্যোগকে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এক্ষেত্রে জেলা প্রশাসনের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমি সহযোগিতা করব।

জেলা প্রশাসক আরও বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেন নিয়ম-কানুন জেনে অক্সিজেন সেবা দেয়। এ ক্ষেত্রে রোগী এবং সেবা দানকারী উভয়ের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজউদ্দৌলা রুবেল, কুইক সার্ভিসের প্যানেল চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ও স্থানীয় সমন্বয়কারী জাকির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিক।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহ জানান,  এই কুইক সার্ভিসের সঙ্গে সম্পৃক্ত সদস্যদের অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ