চাঁদপুরের কচুয়া উপজেলায় বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জুম্মার জামাতে হাজারো মুসুল্লীর ঢল নেমেছে।
নামাজের পূর্বে অত্র প্রতিষ্ঠানের সভাপতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মাসুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক ইমতিয়াজ হোসেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, চাঁদপুর জেলা ইসলামী ফাউন্ডেশনের ডিডি মোঃ খলিলুর রহমান, অধ্যাপক জহিরুল হক প্রমূখ। এ ছাড়া কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা মোঃ বেলায়েত হোসেন,সহ-প্রচার সম্পাদক সাংবাদিক আফাজ উদ্দিন মানিক,উপদেষ্টা আলহাজ্ব দেওয়ান ওয়াহিদুর রহমান সহ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ হাজার মুসুল্লী নামাজে অংশ গ্রহন করেন।
মাওলানা মোঃ গোলাম কিবরিয়া আলক্বাদেরীর ইমামতিতে নামাজ শেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।