বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে পৌর মিলনায়তনে সীমিত আয়োজনে সামাজিক দুরুত্ব বজায় রেখে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।
চলতি বছরের বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৪২ কোটি ২৯ লাখ ৯৭ হাজার ২শ’ ৯২ টাকা, ব্যয় ৪২ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা এবং উদ্বৃত্ত ২৬ লাখ ৭৭ হাজার ২শ ৯২ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো: জহিরুল আলম সরদার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি আবুল হোসেন, প্যানেল মেয়র আমিনুল হক, কাউন্সিলর মাসুদ আলম প্রধান, আবুল খায়ের রুমি, তাজুল ইসলাম রাজু,জোহরা খাতুন হিসাব রক্ষক ইমাম হোসেনসহ সকল কাউন্সিলর,সাংবাদিক ও বাজার ব্যবসয়ীগন ।







