কচুয়া থানা সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্য ( ওসি) মোঃ মহিউদ্দিনের নির্দেশে কচুয়া থানার এসআই মোঃ মামুনুর রশিদ সরকার মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডিউটি করাকালীন সময়ে কচুয়া থানাধীন আমুজান গ্রামের দর্জি বাড়ির বাচ্চুমিয়ার ছেলে ধৃত আসামী মোঃ সুমন মিয়া (৩২) কে বসত ঘরের ভিতরে তাহার দেহ তল্লাশি কর
ে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং এক বক্স ফুয়েল পেপার উদ্ধার করে তাঁকে গ্রেফতার করে। অদ্য ২৮ সেপ্টেস্বর কচুয়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু কর
ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কচুয়া থানার অফিসার ইনচার্য ( ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, কচুয়াকে মাদকমুক্ত করার প্রত্যয়ে প্রত্যয়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।