শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

কচুয়ায় মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

কচুয়া উপজেলার ১০নং উত্তর গোহট ইউনিয়নের হারিচাইল-পদুয়াসহ আশে-পাশের এলাকায় মাদক ব্যবসা ও সেবনকারীদের নিমূল ও দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় মিয়ার বাজার তিন রাস্তার মোড়ে হারিচাইল-পদুয়া সমাজ সেবা সংগঠনের উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

এতে স্থানীয় অগ্রযাত্রা সামাজিক সংগঠন, প্রত্যাশা সমাজ কল্যাণ সংগঠন ও এলাকার সাধারন মানুষ অংশ গ্রহন করেন। মিয়ার বাজার সামাজিক সংগঠন অগ্রযাত্রা’র উপদেষ্টা মোহাম্মদ হুসাইন জাকিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত সংগঠনের উপদেষ্টা ওসমান গনি পলাশ চৌধুরী।

এ ছাড়া বক্তব্য রাখেন হারিচাইল-পদুয়া সমাজ সেবা সংঘের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন, হাসিমপুর মিয়া বাজার অগ্রযাত্রা সামাজিক সংগঠনের সভাপতি সাঈদ আফ্রিদি, প্রত্যাশা সংগঠনের সাধারন সম্পাদক মাইন উদ্দিন, হারিচাইল পদুয়া সমাজ সেবা সংঘের প্রচার সম্পাদক মো. ইমন গাজী, সহ সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল, সদস্য মো. রাসেল, সদস্য বিল্লাল হোসেন, অগ্রযাত্রা সংগঠনের সাধারন সম্পাদক শাওন চৌধুরী, প্রত্যাশা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনির প্রধান, জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মো. রাকিব প্রমুখ।

বক্তরা কচুয়া উপজেলা প্রশাসনের নিকট হারিচাইল-পদুয়াসহ আশে-পাশের গ্রাম গুলো থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন। অন্যথায় ঈদের পর ব্যাপক কর্মসুচি দেয়ার ঘোষনা করবেন সামাজিক সংগঠন গুলোর কর্মকর্তারা। প্রকাশ, গত ২৮ এপ্রিল তারাবি নামাজের পর পদুয়ার পুর্ব পাশের একটি বাগানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বাঁধা দিতে গেলে বাঁধা প্রদানকারী রুবেল সর্দার, রহমত উল্লাহ, রাব্বি, নাসির, জুয়েল ও নাসিমের উপর মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। এতে রুবেল সর্দার ও রহমত উল্লাহ মারাত্বক জখম হয়। এ ঘটনায় এলাকায় থমথম বিরাজ করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ