চাঁদপুরের কচুয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান, গম ও পাট বীজ উৎপাদন ও সংরক্ষনের লক্ষ্যে কৃষি উপকরন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার এ প্রকল্পের আওতায় উপজেলার দক্ষিন পূর্ব কচুয়ার ১২ টি ব্লকের প্রতি ব্লকে আমন মৌসুমে ৫ একর করে মোট ৬০ একর জমিতে বীজ উৎপাদন প্রদর্শনী খামারের জন্য সার এবং বালাইনাশক বিতরণ করা হয়েছে। বিতরন কৃত মালামালের মধ্যে প্রতি ৫ একরের জন্য ছিল ইউরিয়া ৩ শত ৩০ কেজি, টিএসপি ১ শত ২০ কেজি, এম ও পি ২ শত ১০ কেজি, জিপসাম ( এসিআই) ৫৪ কেজি ।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল আহমেদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,কৃষি উপসহকারী কর্মকর্তা সম্ভুনাথ দাস,মোঃ ফারুকুল ইসলাম প্রমূখ।