শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

কচুয়ায় ডাক্তার শামসুল হক মজুমদারের জানাজা সম্পন্ন

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজার সাতবাড়িয়া রোডের উত্তর পাশে অবস্থিত সাবেক জনতা ব্যাংক ভবনের  অধিবাসী প্রবীণ পল্লী চিকিৎসক (ডাক্তার) শামসুল হক মজুমদারের জনাজা সম্পূর্ণ হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ  আমির হোসেন, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,গোহাট উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন,গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধরন সম্পদক শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, যুগ্ম-আহবায়ক সফিক চৌধুরী, গোহাট উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুর রহমান মুন্সী, কৃষক লীগের সভাপতি আবু বকর মেহদী, বেসিক এইড এন্ড হসপিটালের পরিচালক ডাক্তার আব্দুল কাদেরসহ রহিমানগর বাজারের ব্যবসায়ী ও এলাকার উল্লেখ জনক মুসুল্লিবৃন্দ। জানাজা শেষে মরহুমের বাজারস্ত বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য যে, ডাক্তার শামসুল হক মজুমদার দীর্ঘদিন থেকে রহিমানগর বাজারের নিজ বাসায় বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন এবং বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ি ৮ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।

এলাকার বিভিন্ন স্তরের লোকজন বলেন,”যখন ডাক্তার সামছুল হক সাহেব এলাকায় রোগী দেখতেন তখন এলাকায়  তেমন কোন উল্লেখযোগ্য ডাক্তারের আনাগোনা ছিলনা, গরীবের ডাক্তার হিসেবে তিনিই এলাকায় পরিচিত ছিলেন। আমরা এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।”


এই ক্যাটাগরির আরো সংবাদ