শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

কচুয়ায় ঝড়ো বাতাসে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি: জনদুর্ভোগ চরমে

আফাজ উদ্দিন মানিক / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের কচুয়ায় বৃহস্পতি ও শুক্রবার এ দুই দিনের টানা ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূণিঝড় মিথিলির তান্ডবে অনেক স্থানে বিদ্যুতের লাইনের উপরে গাছ উপড়ে পড়ে খুঁটি ভেঙ্গেছে, কোথায় ও লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে।

শনিবার ভোর থেকে রবিবার বিকেল পযর্ন্ত অনেক এলাকায় লাইন সচল করা সম্ভব হয়নি। যার ফলে বিদ্যুৎ বিহীন মানবেতর জীবন যাপন করছে গ্রাহকরা।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর কচুয়া জোনাল অফিসের ওএন্ডএম বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, যথারীতি কাজ করার জন্য যে লোকবল প্রয়োজন তা সংখ্যায় নগন্য এরই মধ্যে হঠাৎ ঘূর্ণিঝড় মিথিলির তান্ডবে এক সাথে সমগ্র কচুয়ায় অনেক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আমাদের লাইনক্রুটি কাজ করে শেষ করতে হিমশিম খাচ্ছে। প্রতিনিয়ত অসংখ্য অভিযোগ আসতেছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশাকরি আগামী দু এক দিনের মধ্যেই আমরা ক্ষতিগ্রস্ত লাইনের কাজ শেষ করতে পারব।

এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে পুইশাক, পালংশাক, লালশাক, মরিচ, ধনিয়া, ফুলকপি, বাধাকপি, মুলা ইত্যাদি শীতকালীন শাক সবজি বিনষ্ট হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সরিষার। নিচু মাঠের আমন ধান পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে গাছের ঢাল পালা ভেঙ্গে যাওয়া সহ বিভিন্ন গাছ-পালা উপড়ে পড়ে ঘন্টার পর ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ