শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

কচুয়ায় জুয়া খেলারত অবস্থায় আটক ৮

বিশেষ প্রতিনিধি / ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

কচুয়ার সাহারপাড় গ্রাম থেকে ৮ জুয়াড়িকে খেলারত অবস্থায় আটক করেছে থানা পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এস.আই মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাহার পাড় তাজু মেম্বারের বাড়ীতে কামাল হোসেনের ঘর থেকে খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৭শ টাকা সহ এক বান্ডিল তাস জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাহারপাড় গ্রামের মো: আঃ লতিফ মেম্বারের ছেলে মো: কামাল (৪০), আব্দুল মান্নানের ছেলে মো: সোহাগ(৩৩), শহিদুল্লাহরের ছেলে সুমন হোসেন (৩৫), আবুল বাশারের ছেলে মনির হোসেন (৪০), আবু তাহেরের ছেলে রাজিব হোসেন (৩০), আব্দুল হালিমের ছেলে লিটন (৩৫), আঃ রবের ছেলে সোহেল (২৮), তেতৈয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে ইসমাইল ভূইয়া (২৯)।

এ ব্যপারে কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়াড়ি আইনের ৪ ধারায় মামলা দায়ের করে তাদেরকে সোমবার কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জুয়াড়িদের দমনে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, লকডাউন চলা অবস্থায় কচুয়ার বিভিন্ন স্থানে জুয়াড়িদের উৎপাত বৃদ্ধি পেয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ