শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আফাজ উদ্দিন মানিক / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

চাঁদপুরের কচুয়ায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমের কৃষি পুর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান মুরাদ।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো: ওসমান গনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেস-ক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাবেক সভাপতি মানিক ভৌমিক,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেব প্রমূখ। এ কার্যক্রমের আওতায় কচুয়ার ১টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে সর্বমোট ১ হাজার ৩শ কৃষকের মাঝে সাড়ে ৬ মে.টন বীজ ধান ও ২৬ মে.টন সার বিতরণ করা হচ্ছে। প্রতিজন কৃষক পাচ্ছেন ৫কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডেপ সার।
ছবিঃ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান মুরাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ