শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

কচুয়ার সুবিদপুর-শ্রীরামপুর রাস্তার বেহাল দশা

আফাজ উদ্দিন মানিক / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আওতাধীন চাঁদপুরের কচুয়া উপজেলার সুবিদপুর-শ্রীরামপুর রাস্তা যান চলাচলের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এ রাস্তাটি পার্শ্ববর্তী বরুড়া উপজেলার সংযোগকারী রাস্তার কারনে প্রতিনিয়ত সিএনজি, অটোরিক্সা,ট্রাক সহ শত শত বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে।এলাকার লোকজন এ রাস্তা ধরে কচুয়া পৌরবাজার, মিয়ার বাজার ও বরুড়া উপজেলাধীন আডডা বাজারে যাতায়াত করে থাকে ও বিভিন্ন পণ্যসামগ্রী ওইসব বাজারে ক্রয়-বিক্রয়ের জন্য আনা নেওয়া করে।

ব্যস্ততম এ রাস্তাটির সুবিদপুর হতে শ্রীরামপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার অংশ দীর্ঘদিন সংস্কার কাজ না করায় ক’ফুট অন্তর অন্তর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ দুর্ঘনার ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যানচলাচল করছে। বিভিন্ন যানবাহন গর্তে পড়ে আটকা পড়ে । আহত হয় যাত্রী সাধারণ। বড় রকমের দুর্ঘটনা এড়াতে রাতের বেলায় যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। এমনি অবস্থায় এ ভগ্ন রাস্তাটি জরুরী ভিত্তিতে সংস্কার কিংবা মেরামত করার জন্য জোর দাবী জানাচ্ছে এলাকাবাসী।

এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন রাস্তাটির ভগ্নদশার কথা স্বীকার করে জানান, শিঘ্রই এ রাস্তাটি মেরামতের জন্য প্রাক্কলন তৈরী করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ