শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

কচুয়ার শাসনপাড়া ইয়াং স্টার ক্লাব মিনি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, কচুয়া (চাঁদপুর) / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়ার শাসনপাড়া ইয়াং স্টার ক্লাব মিনি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বিতারা ইউনিয়নের শাসনপাড়া টাওয়ার সংলগ্ন মাঠে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন।

ফাইনাল খেলায় মতলব তাতখানা একতা যুব সংঘকে ট্রাইভেকারে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন কচুয়ার নিন্দপুর সুপার জায়ান্স।

পঞ্চগ্রাম মানবকল্যাণ সংস্থার প্রচার সম্পাদক হুমায়ুন কবির সুজন পাটোয়ারীর সভাপতিত্বে ও উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জিসান আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পঞ্চগ্রাম মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাজী মো. শাহজাহান সম্রাট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ প্রমুখ।

এসময় ইউপি সদস্য হিরনের নেসা, ছাদেক পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা, ইঞ্জিনিয়ার শামসল হক চৌধুরী, হুমায়ুন মোল্লা, মেম্বার পদপ্রার্থী কবির হোসেন, আল ইহসান ইসলামী পাঠাগারের সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা কাজী রতন, ছাত্রলীগ নেতা আল আমিন পাটোয়ারী, হাবিব মোল্লা, সৈয়দ সাহিনসহ শত শত ক্রীড়া প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ