চাঁদপুরের কচুয়া উপজেলার গোহাট উত্তর ইউনিয়নের অন্তর্গত তালতলীর কৃতি সন্তান মোকাররম হোসেন লতিফি পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোকাররম হোসেন লতিফি মালয়েশিয়ার ইনফ্রাস্ট্রাকসার বিশ্ববিদ্যালয় থেকে এ সম্মাননা অর্জন করেন।
মোকাররম হোসেন লতিফী কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের তালতলী গ্রামের মিয়া বাড়ির সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মিয়া। চট্রগ্রামের মিরসরাই দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর হাফেজ মাওলানা শাহ মেছবাহুল ইসলাম লতিফী তাঁর মামা। তিনি কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বুরগী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন রাজউক উত্তরা মডেল কলেজ থেকে। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মান সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। কিছুদিন তিনি বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।
তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করায় তালতলী বহ্নিশিখা সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন,শুভকামনা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।