শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

কচুয়ার ড.মহীউদ্দীন খান এমপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের উদ্যোগে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তিনি দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।তাছাড়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের নতুন ভবনের ভিত্তি প্রস্তর,নলুয়া চন্দ্রবান বিবি জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন,প্রয়াত আফসার উদ্দিনের মাজার উন্নয়ন কাজের উদ্বোধন ,পালগিরি নলুয়া বাজার সড়কের পূনর্বাসন কাজের উদ্বোধন করেন।

এ সময় হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের নতুন ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার বিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও গুরুত্ব প্রদাান করে মসজিদ ,মাদ্রাসার অবকাঠামোখাতে ব্যাপক উন্নতি করে আসছে। কড়ইয়া এলাকার জনগন আমাকে তাদের আপনজন হিসেবে মনে করে। আমিও কড়ইয়া এলাকার জনগনের ন্যায় মনে করি আমি কচুয়ার,পক্ষান্তরে কচুয়া আমার। এই এলাকার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের ন্যায় সবাইকে সমাজের উন্নয়নের লক্ষে এগিয়ে আসতে হবে। তাহলে খুব সহসায় সম্মিলিতভাবে আমরা কচুয়া থেকে নিরক্ষরতা দুর করে স্বাবলম্বী কচুয়া গড়ে তুলতে পারব।

হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, আলী আকবর শেঠ,ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামছ মিঠু ,যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন,যুবলীগ নেতা সুমন মিয়াজী,ছাত্রলীগ নেতা শুকুর আলম মৃধা প্রমূখ। এসময় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন তারেক সামছ মিঠু,ু ,যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন,যুবলীগ নেতা সুমন মিয়াজী,ছাত্রলীগ নেতা শুকুর আলম মৃধা প্রমূখ।

এসময় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, আওয়ামী লীগ নেতা আবুল খায়ের মজুমদার, নাছির উদ্দিন প্রধান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস ছালাম সওদাগর, সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী প্রমূখ।

এ সময় আওয়মী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। একই দিনে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি শ্রীরামপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আবদুর রমীদ প্রধানের কবর জিয়ারত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ