শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ঐক্যবদ্ধ না হলে ‘গুপ্ত স্বৈরাচার’ ফিরতে পারে: তারেক রহমান

দর্পণ ডেস্ক / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

দেশ নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশঙ্কা প্রকাশ করেছেন যে, গণতান্ত্রিক সব শক্তি ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারও ‘গুপ্ত স্বৈরাচারের’ আবির্ভাব ঘটতে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
‘এখন কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে’
তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বক্তব্য অনেক হয়েছে। এখন আমাদেরকে অনেক কাজ করতে হবে। আজকে আমাদেরকে একটি শপথ নিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দেশ গড়তে হবে।” তিনি দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক সমমনা দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “গত ১৬ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মীরা গুম-খুনের শিকার হয়েছে। বহু নেতাকর্মীকে পঙ্গুত্ববরণ করতে হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে দেশ গঠন এবং দেশকে পুনর্গঠন।” তিনি মন্তব্য করেন, দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী পুনর্গঠন করতে হলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, “দেশটি হচ্ছে আপনার আমার সবার ঘর। এই ঘরে ডাকাত পড়েছিল গত ১৬ বছর যাবত। এই দেশকে গঠন করতে হবে। এই দেশ আমার আপনার সবার। দেশ গঠনে আসল শক্তি জনগণ। তাই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে।”

তিনি সবাইকে দুই-তিনজনের টিম গঠন করে জনগণের দ্বারে দ্বারে, প্রত্যেকের ঘরে ঘরে যেতে বলেন। তিনি নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে এবং বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থা, শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়ন কীভাবে করবে, সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে নির্দেশ দেন। তিনি বলেন, “আমাদের একটি লক্ষ্য হবে ঐক্যবদ্ধ জনগণ এবং জনগণকে নিয়ে দেশ গঠন।”

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন ও মনিরুল হক চৌধুরী, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

সম্মেলনে দুই সহস্রাধিক কাউন্সিলর, ডেলিগেট এবং দলের অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ