শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

ঐক্যজোট ঐক্য জটে পরিণত হয় বারবার: ডা. দীপু মনি

মোঃ নাঈম পাটোয়ারী / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা অগ্নিসন্ত্রাস, নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, সে বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এ ঐক্যজোট ঐক্যবদ্ধ জটে পরিণত হয় বারবার। আর, সে জট থেকে তারা নিজেরাই বের হতে পারে না।’

শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দীপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নকে যারা ব্যাহত করতে চায়, আমরা তো জানি তারা কারা? তারা হচ্ছে একাত্তরের যুদ্ধাপরাধীদের দোসর এরা ৭৫-এর হত্যাকারীদের দোসর। এরা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশটাকে কোন জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এরা ২০১৩-১৪ সালে যেভাবে অগ্নি সন্ত্রাস করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। কতিপয় জনবিচ্ছিন্ন তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হয়ে যাবে, পৃথিবীতে এমন কিছু হয় না। কোনো আন্দোলন করতে হলে সেটা যদি জনগণের দাবি না হয়, তাহলে কোনো দলের সে দাবি কিন্তু এগোতে পারে না।

মন্ত্রী আরো বলেন, তাদের যে ঐক্যজোট তা ঐক্য জটে পরিণত হয় বারবার এবং তারা নিজেরাই জট থেকে বের হতে পারেন না। গত নির্বাচনের আগেও তা আমরা দেখেছি। সুতরাং তারা কি জোট করলো বা কি সরকার চাইলো আর কতিপয় জনবিচ্ছিন্ন কিছু নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে সেটা পৃথিবীর কোথাও এমনটি হয় না। কারণ কোন আন্দোলন করতে হলে আর তা যদি জনগণের কোনো দাবি না হয় তাহলে সে দাবি নিয়ে কোন দলই এগোতে পারে না। আর জনগণের দাবী হল যেভাবে উন্নয়ন অগ্রগতি হচ্ছে তা যেন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ সহ আরো অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ