শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

এ মাসে আরও এক কোটি ভ্যাকসিন আসছে: স্বাস্থ্যমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

চলতি আগস্ট মাসে আরও এক কোটি ডোজ করোনা টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এখন সারাদেশে করোনার গণটিকা দেওয়া হচ্ছে। মানুষ উৎসাহ নিয়ে টিকা নিচ্ছে। এভাবে দেশের সবাইকে টিকার আওতায় আনতে চলতি মাসে কয়েক ধাপে আরও এক কোটি টিকা আসবে। এভাবে পর্যায়ক্রমে প্রয়োজনীয় টিকা আসবে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে দুই কোটি মানুষকে করোনা টিকার আওতায় এনেছি। ৫০ লাখের বেশি মানুষ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। টিকা নেওয়ার পরও সবাইকে মাস্ক পরতে হবে।’

টিকা নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘করোনা টিকা কম থাকলে তারা বলে দেশে টিকা নেই। আবার গণটিকা দেয়ার পর তারা বলে বিশৃঙ্খলা হচ্ছে। এভাবে নেতিবাচক মন্তব্য করেই যাচ্ছে। মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। অথচ করোনার এই সময়ে তারা মানুষের সহযোগিতায় কোনো ভূমিকাই রাখেনি।’

করোনার সঙ্গে এখন ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকার মেয়ররা ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছেন। আমরা হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত পাঁচ হাজার ১৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সরকারি হিসাবে মারা গেছেন ২২ জন। ডেঙ্গু থেকে বাঁচতেও সবাইকে সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ