শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

এসএসসি পরীক্ষার রুটিন চূড়ান্ত; প্রকাশ হবে কাল

নিউজ ডেস্ক / ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) এ রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে, এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৮ নভেম্বর পরীক্ষা শেষ করতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে। আমাদের পাঠানো প্রস্তাবের অনুমোদন এখনও হাতে আসেনি। সোমবার সেটি পাওয়ার কথা রয়েছে। পরীক্ষার রুটিন পেলে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অন্যদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘােষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়। এবার করােনার কারণে এসব পরীক্ষা পিছিয়ে আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণ ও পরিচালনা সংক্রান্ত নির্দেশনায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ