শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

একুশে গ্রন্থমেলার উদ্বোধন, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে বললেন প্রধানমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

অমর একুশে গ্রন্থমেলা-২০২১ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের গ্রন্থমেলার উদ্বোধন ঘোষণা করেন সরকারপ্রধান।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে এবারের গ্রন্থমেলার উদ্বোধন বাংলা একাডেমি প্রান্তে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এ বছরের বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গ্রন্থমেলায় যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বই কেনা এবং বই পড়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিতে হবে। নিজেকে সুরক্ষিত রাখার মানে হলো অন্যদের স্বাস্থ্যকেও সুরক্ষিত রাখা।

সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস করানোর ওপর জোর দেন তিনি। পাশাপাশি এবারের গ্রন্থমেলার সাফল্য কামনা করেন সরকারপ্রধান।


এই ক্যাটাগরির আরো সংবাদ