শিরোনাম
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

একদিনের সফরে চাঁদপুরে আসছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সম্পাদক

চাঁদপুর প্রতিনিধি / ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

একদিনের সফরে চাঁদপুরে আসছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জনগুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।


আগামীকাল (২১ আগস্ট) তৎকালীন বিএনপি সরকারের আমলে একুশে আগস্ট ২০০৫ সালে তৎকালীন  বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী  সমাবেশে গ্রেনেড হামলায় নিহত চাঁদপুর ও হাইমচরের কৃতিসন্তান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা এম এ কুদ্দুস পাটোয়ারীর স্মরণ সভায় যোগ দিবেন নেতৃবৃন্দদ্বয়।


শনিবার (২১ আগষ্ট) সকালে তারা ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে মতলব উত্তর শ্রীরায়চরে পথসভায় অংশ নিবেন, পরে তারা মতলব দক্ষিন হয়ে , বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর চাঁদপুরের বাসায় মধ্যাহ্নভোজে অংশ নিবেন ।


পরে স্মরণসভায় যোগ দিতে হাইমচরের উদ্দেশ্যে রওনা দিয়ে নেতৃবৃন্দ সেখানে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সেখানে তার কবর জিয়ারত করে,  নিহত কুদ্দুস পাটোয়ারীর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এরপর নেতৃবৃন্দ  চাঁদপুরে এসে  পৌঁছে সাধারণ সম্পাদক ফেরদৌস  জুয়েলের বাসায় চা বিরতী দিয়ে  বাংলাদেশ আওয়ামীলীগের  কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনির বাসায় রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিবেন।


এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দর আগমনকে ঘৃরে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে সভাপতি এড হেলাল ও সাঃসম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল কমিটির অন্যান্ন সদস্যদের নিয়ে দফায় দফায় প্রস্তুতিমুলক সভা করেছেন, পুরো শহর জুড়ে ব্যানার ফেস্টুন তোরন তৈরি করছে নেতা কর্মীরা। এদিকে কালকের সকল কর্মসূচি স্বাস্থ্য বিধি মেনে অংশ নিয়ে সফল করতে নেতা কর্মীদেরা প্রতি আহবান জানিয়েছেন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক।


এই ক্যাটাগরির আরো সংবাদ