শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

এইচএসসির ফরম পূরণ শুরু ১২ আগস্ট

নিউজ ডেস্ক / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

করোনাভাইরাসের মহামারির মধ্যে ২০২১ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার জন্য ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অনলাইনে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ আগস্ট থেকে এই ফরম পূরণ শুরু করতে পারবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তা শেষ হবে ২৫ আগস্ট।

আজ শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনি পরীক্ষা হবে না। ফলে এ সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবে না।

কোন বিভাগের জন্য কত ফি

এবার বিজ্ঞান শাখার জন্য এক হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবার ছিল এক হাজার ৬৯৫ টাকা। মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৭০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ও ব্যবহারিক ফিসহ গতবছর এই দুই বিভাগের ফি ছিল এক হাজার ৯৪০ টাকা।

এ ছাড়া রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এটি গত বছর ২৫০ টাকা ছিল।

বোর্ডে যোগাযোগের নম্বর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি অনলাইনে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে যেতে বলা যাবে না। প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ফি-র অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম ফিলাপ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচএসসির ফরম ফরম সংক্রান্ত কোনো সমস্যা বা অতিরিক্ত অর্থ আদায় করলে ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমে ফোন করে (০২-৯৬৬৯৮১৫, ০২-৫৬৬১১০১৮১, ০২-৫৮৬১০২৪৮, ০১৬১০৭১১৩০৭, ০১৬২৫৬৩৮৫০৮, ০১৭২২৭৯৭৯৬৩) যোগাযোগে করতে বলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ