শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ঈদের আগে বাড়ল সোনার দাম, ভরি প্রতি ৭১,৪৪২ টাকা

নিজস্ব প্রতিবেদক / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

ঈদের আগে সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার অলংকার কিনতে ভরিতে ৭১ হাজার ৪৪২ টাকা দিতে হবে। আজ সোমবার বেলা একটা থেকে সোনার নতুন দর সারা দেশে কার্যকর করেছে তারা।

জুয়েলার্স সমিতি আজ বেলা একটার কিছুক্ষণ পর সোনার দাম বাড়ার বিষয়টি জানায়। সর্বশেষ গত ৯ মার্চ প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪১ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি।

নতুন করে সোনার দাম বাড়ার কারণ হিসেবে সমিতি জানিয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে ডিলাররা চাহিদার বিপরীতে সোনা আমদানি করতে পারছে না। সে কারণে দেশীয় বুলিয়ন বা পোদ্দার মার্কেটে বিশুদ্ধ সোনার (পিউর গোল্ড) দাম বেড়েছে।

সোনার দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা।

আজ থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭১ হাজার ৪৪২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়।

দাম বাড়ার আগে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ১০৯ টাকা, ২১ ক্যারেট ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৪৬ হাজার ৮৮৯ টাকায়। আজ থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছে।

এদিকে সোনার দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

জানতে চাইলে জুয়েলার্স সমিতির সহসভাপতি দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম বেড়ে ১ হাজার ৮৩০ মার্কিন ডলার হয়েছে। অন্যদিকে দেশের বুলিয়ন মার্কেটে বিশুদ্ধ সোনার দামও ৬৩ হাজার টাকা হয়ে গেছে। সে কারণে সোনার দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না।


এই ক্যাটাগরির আরো সংবাদ